শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রান্তিক কৃষকদের মাঝে চেক বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগ প্রবাহ ও দেশের আমদানী বিকল্প খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে শস্য চাষের জন্য সেবা এগ্রোটেক এবং সীড লিমিটেডের সহযোগিতায় রংপুর অঞ্চলে চারটি জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ৪ নং ভাংনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, মিঠাপুকুর, রংপুর-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিনিয়োগ গ্রহীতাদের মধ্যে উক্ত বিনিয়োগের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আবদুর রহিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএমই ও কৃষি বিনিয়োগের ইউনিট ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে রংপুর অঞ্চলে চারটি জেলার ৫২ জন কৃষকদের মাঝে ৬৫.০৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক মোঃ ওবায়েদ উল্লাহ্ চৌধুরী, অতিরিক্ত পরিচালক মোঃ মিরাতুর রহমান চৌধুরী, ৪ নং ভাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন, সেবা এগ্রোটেক এবং সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী বোরহান আমীন ও ব্যাংকের অত্র অঞ্চলের ৪ টি শাখার ব্যবস্থাপকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024