শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চার বছর আগের ছাত্রী-শিক্ষক এবার দম্পতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

অভিনয়শিল্পী আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌকে শেষবার দেখা গিয়েছিল ‘দেয়ালের অন্তরালে’ নাটকে। চার বছর আগের সেই নাটকে তারা শিক্ষক-ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। দীর্ঘ বিরতির পর এই জুটিকে আবার পর্দায় একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা।

রিয়া হোসেনের লেখা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘কোনো একদিন’ নাটকে এবার দম্পতির চরিত্রে অভিনয় করবেন তারা।

পরিচালক জানান, নাটকের গল্পটি হৃদয় ছোঁয়া। এতে আফজাল হোসেনের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত। তার বোনম্যারো স্থানান্তর করা প্রয়োজন। যদিও অনেকের সঙ্গে মিলছিল না বোনম্যারো, এক পর্যায়ে তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।

চয়নিকা চৌধুরী বলেন, আফজাল হোসেন এবং মৌ আমাদের ইন্ডাস্ট্রির উজ্জ্বল দুই নক্ষত্র। তাদের সঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না, একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ। আর মৌ-এর পেশাদারিত্বও আমাকে মুগ্ধ করেছে। অনেক যত্ন নিয়ে নাটকটি তৈরি করেছি। আশা করছি ঈদ বিনোদনের অনেক আয়োজনের ভিড়ে আমাদের নাটকটি সবার প্রশংসা কুড়াবে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।

ইতোমধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। আসছে ঈদে রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024