শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানিয়েছে ইউসিবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহিরের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫০৬তম সভায় কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানানো হয়।

এছাড়াও বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকের অব্যাহত প্রবৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করে উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য ইউসিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

এসময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন; এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো: তানভীর খান; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী; অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024