শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা কলেজ শিক্ষক মুকিবসহ ৫ জন রিমান্ডে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকার রাস্তায় লিফলেট বিতরণ করে আলোচিত লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াসহ পাঁচ জনকে ৩ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রিমান্ডে যাওয়া অন্যরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কেএম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ ও মোনালিসা জুই।

এদের মধ্যে লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা।

বৃহস্পতিবার শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম মনিরুল ইসলাম এ আদেশ দেন।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বলেন, তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক কেএম রেজাউল করিম।

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। পরে আদালত জামিন নামমঞ্জুর করে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024