আর্জেন্টিনা থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম আমদানি করেছে সরকার।
বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা (জনসংযোগ) ইমদাদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৩) মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি ইনডিগো ওমেগা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। নমুনা পরীক্ষা শেষে আজই গম খালাসের কার্যক্রম শুরু হবে।