শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডাক অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৫৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

লোকবল নিয়োগে আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগ। এর আগে কয়েক ধাপে হাজারের বেশি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার পোস্টমাস্টার জেনারেল, মেট্টোপলিটন সার্কেল, ঢাকার আওতাধীন ইউনিট ও অফিসে রাজস্বভূক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। এ বিজ্ঞপ্তির আওতায় ৭ ক্যাটাগরির পদে ১৫ থেকে ২০তম গ্রেডে মোট ২৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

১. পদের নাম: পোস্টাল অপারেটর

বেতন স্কেল: ৯৭০০–২৩৪৯০

গ্রেড: ১৫

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে।

২. পদের নাম: ড্রাইভার (ভারী)

বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০

গ্রেড: ১৫

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উর্ত্তীর্ণ এবং ভারী গাড়ি চালনার ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: ড্রাইভার (হালকা)

বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০

গ্রেড: ১৬

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উর্ত্তীর্ণ এবং হালকা/ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা/ভারী গাড়ি চালনার ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: পোস্টম্যান

বেতন স্কেল: ৯০০০-২১৮০০

গ্রেড: ১৭

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ।

৫. পদের নাম: মেইল ক্যারিয়ার

বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০

গ্রেড: ২০

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৬. পদের নাম: পরিচ্চন্নতা কর্মী (সুইপার)

বেতন স্কেল: ৮২৫০-২০০১০

গ্রেড: ২০

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭. পদের নাম: নিরাপত্তা প্রহরী

বেতন স্কেল: ৮২৫০-২০০১০

গ্রেড: ২০

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শুরু ও শেষ: আবেদন ও পরীক্ষা ফি জমা শুরু ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। ৯ মার্চ ২০২৫, বিকেল ৫ পর্যন্ত আবেদন করা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024