শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দর পতনের শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মোট ৪০০ টি কোম্পানির মধ্যে ১৭৩ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার দিন শেষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৫ দশমিক ৬৬ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৮৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল ফান্ড, রানার অটোমোবাইলস পিএলসি, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, সাফকো স্পিনিংস মিলস লিমিটেড।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024