শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কৃষি ও পল্লী ঋণ বিতরণ কমেছে ১১ শতাংশের বেশি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার মতো প্রাকৃতিক দুযোর্গের কারণে কৃষি উৎপাদন ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরো মৌসুমে কৃষকেরা ছিলেন এ ক্ষতি কাটিয়ে ওঠার অপেক্ষায়। এসময়ে সহজ শর্তে সুলভ ঋণের প্রবাহ বাড়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে (প্রথম ৬ মাস) কৃষি ও পল্লী ঋণ বিতরণ কমেছে ১১ শতাংশের বেশি। তবে একই সময়ে ঋণ আদায় বেড়েছে সাড়ে ৭ শতাংশ।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে, দেশের ব্যাংকগুলো চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কৃষি খাতে ১৬ হাজার ২৫৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। আগের অর্থবছরের একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিলো ১৮ হাজার ৩২৬ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে এই খাতে ঋণ বিতরণ কমেছে ১১ দশমিক ২৭ শতাংশ।

অর্থবছরের একই সময়ে (প্রথম ৬ মাস) কৃষি খাতের ঋণ আদায় বেড়েছে ৭ দশমিক ৫২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথমার্ধে বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করা ঋণ আদায় করেছে ১৯ হাজার ১১৭ কোটি টাকার। যা আগের অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিলো ১৭ হাজার ৭৭৯ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, কৃষি ঋণ প্রবাহ কমে যাওয়ার কারণে বোরো মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ ২০২৪ সালের শেষার্ধে দুইটি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষি খাতে ঋণের প্রয়োজনীয়তা বেড়েছে। বিপরীতে এসময়ে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে।

প্রতিবেদন বলছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে বিতরণ করা কৃষি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮ কোটি টাকা। আর ২০২৩ সালের ডিসেম্বরে এ ঋণের পরিমাণ ছিলো ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা। সে হিসেবে আগের অর্থবছরের তুলনায় ঋণ বেড়েছে ৬২৩ কোটি টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024