শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তারকাদের ঋতুরাজ বসন্ত বরণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতিও আগুনরঙা ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন।

ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। সেই সঙ্গে গানে আর অনুভূতিতে একইদিনে এসেছে ভালোবাসা দিবস। ঋতুরাজের হাত ধরে এসেছে ভালোবাসার দিনটি। তাইতো ঋতুরাজ বসন্তে ভালোবাসার দোলা দিচ্ছে সবার অন্তরে অন্তরে। এদিন ফাল্গুনী আমেজে নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন কেউ কেউ, বাদ যায়নি দেশের তারকা মহলও।

বসন্ত এসে গেছে বলতে বলতে সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ আটকে যায় হলুদের সমারোহে। বলা বাহুল্য, ফাল্গুন মানেই হলুদ, হলদেটে, বাসন্তী বা গেরুয়া পোশাক! সাধারণদের পাশাপাশি তারকারাও নানা সাজে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। বিশেষ করে হলুদ পোশাকে নজর কেড়েছেন তারা।

ফাল্গুনের প্রথমদিন শুক্রবার হলেও গতকাল বৃহস্পতিবার নাতিশীতোষ্ণ এই ঋতুকে আগাম অভ্যর্থনা জানান দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। উৎসবের সঙ্গে মিল রেখে এদিন তিশাও ঝলমলিয়ে উঠলেন হলুদ শাড়িতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন তিশা। তাতে দেখা যায়, হলুদ শাড়ি আর ফুলের সঙ্গে যেন মিশে গেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ফাগুন এসেছে’। এর সঙ্গে সঙ্গেই মুগ্ধতা প্রকাশ করেন তিশার ভক্তরা।

শুধু তিশাই নন, অভিনেত্রী জিনাত শানু স্বাগতারও মনেও লেগেছে বসন্তের বাতাস। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, গানে গানে সুরে সুরে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোনে, আগুন লেগেছে বনে বনে’।

অভিনেত্রী নোভা ফিরোজ ফেসবুকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘কোকিল ডাক দিক বা না দিক, ফুল ফুটুক বা না ফুটুক তারপরও জানাই ফাল্গুনের শুভেচ্ছা।’

কন্ঠশিল্পী লিজা বসন্তের সাজে দিলেন কাজের খবর। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এবারের ফাল্গুন ভালোবাসা দিবসকে ঘিরে আমার নতুন একক গান ‘তুমি এলে’ প্রকাশ পেতে যাচ্ছে আগামীকাল ১৩ই ফেব্রুয়ারি বিকেল ৪টায়।’ বসন্ত উপলক্ষেই তার গানটি।

আরেক কন্ঠশিল্পী ঝিলিক ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বসন্ত কি এসে গেছে?’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024