শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দুই শর্তে ভালোবাসেন প্রভা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশ-বিদেশে। কিছুদিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে। ভালোবাসা দিবস নিয়ে কথা বলেন অভিনেত্রী।

প্রকৃত ভালোবাসার জন্য দুটি জিনিস বেশি প্রয়োজন বলে মনে করেন প্রভা। প্রভা বলেন, ‘ভালোবাসার সংজ্ঞায়ন করা খুব কঠিন। এটা অনুভবের বিষয়। মুখে বলে বোঝানোর বিষয় নয়। তবে আমার জায়গা থেকে বলব, যাকে আমি ভালোবাসবো তার জন্য দুইটি বিষয় থাকতে হবে। প্রথমত, পর্যাপ্ত সম্মান। দ্বিতীয়তটা হল বিশ্বাস।’

ভালোবাসা দিবস ও ফাল্গুন নিয়ে প্রভা বললেন, ‘যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে, তখন করি। আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে, তখন ফাল্গুন। বাংলা একাডেমি যেটা করেছে, ১৩ ফেব্রুয়ারি (পয়লা ফাল্গুন) আর ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) এক করে ফেলেছে। বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা বেছে নেবেন!’

এখন ভালোবাসা দিবসের চেয়ে ফাল্গুন নিয়ে বেশি পরিকল্পনা থাকে প্রভার। কারণ, লালের চেয়ে তাকে বাসন্তী রঙ বেশি টানে।

প্রভার ভাষ্য, ‘আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে। আমি খুশি যে, ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে। কারণ, লালের চেয়ে আমার বাসন্তী রঙ বেশি পছন্দ।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024