শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্যাংকের শেয়ারের প্রভাবে বেড়েছে সূচক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার লেনদেন হওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও বেড়েছে মূল্যসূচক। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। মূলত বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বাড়ার কারণে মূল্যসূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এর মাধ্যমে শেষ ১০ কার্যদিবসের মধ্যে আট কার্যদিবসে পুঁজিবাজার ঊর্ধ্বমুখিতার দেখা যায়।

এর আগে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের পতন হয়। পরের দুই কার্যদিবস সোমবার ও মঙ্গলবার আবার সূচক বাড়ে। দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার আবার সূচকের পতন হয়।

গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেনের একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ২২ পয়েন্ট বেড়ে যায়।

তবে লেনদেনের শেষদিকে দাম বাড়ার তালিকা থেকে বেশকিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। অবশ্য এর মধ্যেও দাম বাড়ার প্রবণতা ধরে রাখে বেশিরভাগ ব্যাংক। ফলে দাম কমার তালিকা বড় হলেও সবক’টি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৫৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমে ১৭৩টির। এছাড়া ৭১টির দাম অপরিবর্তিত ছিলর। অপরদিকে ১৫টি ব্যাংকের শেয়ার দাম বেড়েছে এবং ৭টি ব্যাংকের শেয়ার দাম কমেছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৫ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪০১ কোটি ৭৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৯১ কোটি ১৫ লাখ টাকা। সেই হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১০ কোটি ৬২ লাখ টাকা। এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রবি’র শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ২৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয় ১৭ কোটি ৫২ টাকার। এছাড়া ১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল মিডল্যান্ড ব্যাংক।

ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল লাভেলো আইসক্রিম, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এবং সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ১৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ১০৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৭টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ২৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭ কোটি ৫৪ লাখ টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024