শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারত কত শুল্ক ধার্য করল তাতে কিছু যায় আসে না: ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই শুল্ক আরোপ নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পণ্যে অনেক বেশি শুল্ক আরোপ করে ভারত; এমনটাও জানিয়েছিলেন তিনি। তাই স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল ভারতের পণ্যেও শুল্ক বাড়াবে যুক্তরাষ্ট্র। যার ফলে প্রভাব পড়বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে। এবার এই ইস্যুতেই কথা বলেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে দুদেশের অর্থনৈতিক সম্পর্কে ‘ন্যায্যতা ও পারস্পরিক সহযোগিতার’ সংকল্প ব্যক্ত করেন ট্রাম্প। সেই সঙ্গে তিনি বলেন এই সম্পর্কের ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে এবং সম্ভবত শুল্ক বৃদ্ধি পাবে।

মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শুল্ক আরোপ ইস্যুতে ট্রাম্প বলেন, ‘ভারত যে পরিমাণ শুল্ক আরোপ করবে, আমরাও সেই পরিমাণই আরোপ করব। সত্য বলতে, তারা কত শুল্ক ধার্য করল, তাতে আমাদের আর কিছু যায় আসে না।’

তিনি আরও বলেন, ‘আমরা মূলত সমান সুবিধা পেতে চাই।’

এর আগে, গত মাসে মোদির সঙ্গে ফোনালাপে ট্রাম্প ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই সঙ্গে ভারতকে ‘অনেক বড় শুল্ক আরোপকারী’ দেশগুলোর তালিকাভুক্ত করেছিলেন।

ট্রাম্পের এমন কথার পর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উত্তেজনা এড়াতে কাজ করছে নয়াদিল্লী। এ মাসের শুরুতে তারা ঘোষণা দেয়, তারা এমন কিছু পণ্যের ওপর আমদানি শুল্ক কমাবে যা আমেরিকার রপ্তানিকারকদের জন্য লাভবান হবে; যেমন উচ্চমূল্যের মোটরসাইকেল ও গাড়ি।

মোদি বরাবরের মতই ট্রাম্পের প্রশংসা করেন। সেই সঙ্গে ট্রাম্পের জনপ্রিয় উক্তি ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘ম্যাগা’র প্রতিধ্বনি তুলে বলেন ‘মেক ইন্ডিয়া গ্রেট এগেইন’ বা ‘মিগা’ অর্জন করতে তিনিও প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়াও ট্রাম্প তার বক্তব্যে মোদির প্রশংসা করে বলেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে ভাল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024