শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শনিবার থেকে প্রস্তুতি শুরু বাংলাদেশ দলের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ পড়া হয়েছে

মিরপুরে পাঁচ দিনের অনুশীলন শেষে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই পৌঁছে এক দিন বিশ্রাম নেবে টাইগার বাহিনী। এরপর শনিবার থেকে মূল অনুশীলন শুরু হবে তাদের। এ দিকে ঢাকা ছাড়ার আগে দলের সহ-অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বিসিবি।

এতে চ্যাম্পিয়নস ট্রফিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে মাঠে থাকবেন মিরাজ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে দলের সঙ্গে থাকতে পারেননি নিয়মিত অধিনায়ক শান্ত। সেই সিরিজে মূল অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মিরাজ।

এবারের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। প্রধান কোচ ফিল সিমন্সের মতো অধিনায়ক শান্তও ট্রফি জয়ে চোখ রেখেছেন। এই একটি লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে টাইগার বাহিনী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তারা। জাতীয় দলের হাত ধরে এখন পর্যন্ত বৈশ্বিক কোনো শিরোপা জেতেনি বাংলাদেশ। এবার সেই শূন্যস্থান শান্ত বাহিনী পূরণ করতে পারেন কি না, সেটিই এখন সময়ের অপেক্ষা। তবে প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাটিতে পাঁচ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল।

এবারের টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হওয়ার কারণে টাইগারদের দুটি ভিন্ন দেশে গিয়ে প্রস্তুতি নিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেজন্য শান্তদের আগে দুবাই ভ্রমণ করতে হয়েছে। বাংলাদেশের অনুশীলন শনিবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত চলবে। এরপর সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তারপর দুদিন অনুশীলন চালিয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভারত ম্যাচ শেষে ২১ ফেব্রুয়ারি দুবাই থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে উড়াল দেবে শান্ত বাহিনী। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন শান্তরা। তার আগে রাওয়ালপিন্ডিতে চলবে অনুশীলন। এরপর ২৭ ফেব্রুয়ারি প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024