শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিংহভাগ শেয়ারদর কমলেও ডিএসইতে সূচক ও লেনদেনে বেড়েছে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর কমলেও ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে পাঁচ হাজার ১২০ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে এক হাজার ১৫৫ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে এক হাজার ৯১৯ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪০১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১০ কোটি ৬২ লাখ টাকা বেড়েছে। এদিন ১৭ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৭৮০টি শেয়ার এক লাখ ৩২ হাজার ৩৬৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৪০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত ছিল ৭১টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির ২৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ কোটি ৫২ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১০ কোটি ৬২ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৯ কোটি ৬২ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ৯০ লাখ, এমজেএল বাংলাদেশ লিমিটেডের ৭ কোটি ২৯ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ৬ কোটি ৯১ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৬ কোটি ৬৮ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ কোটি ৪৮ লাখ এবং এসবিএসি ব্যাংক পিএলসির ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৮০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৭ দশমিক ২৪ শতাংশ, বারাকা পাওয়ার লিমিটেডের ৬ দশমিক ২৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ০৪ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪ দশমিক ৪০ শতাংশ, মোজাফফার হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ৪ দশমিক ৩১ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৪ দশমিক ৩১ শতাংশ, রেনাটা পিএলসির ৩ দশমিক ৯৮ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩ দশমিক ৭৩ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ২১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২১ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ৮ হাজার ৮০১ দশমিক ৮৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ বেড়ে ১৪ হাজার ৫২৯ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৯৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৮ কোটি ২৩ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৫৪ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ৭৮ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১ কোটি ৩৬ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৫৮ লাখ, রবি আজিয়াটা পিএলসির ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা এনআরবি ব্যাংক পিএলসির ২৬ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৯ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১৯ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি পিএলসির ১৭ লাখ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১২ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024