শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হিমাগার ভাড়া কমাতে দিনাজপুরে সড়কে আলু ফেলে অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ পড়া হয়েছে

হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বাড়ানোর প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। বীরগঞ্জ থানার সামনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে আলু ফেলে বিক্ষোভ সমাবেশ করে আলুচাষি ও আলু ব্যবসায়ী সমিতি। প্রায় এক ঘণ্টা পর বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী ঘটনাস্থলে গিয়ে কৃষকদের দাবি শুনে সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেন। আলুচাষি ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেকের অভিযোগ, গত বছর হিমাগার কর্তৃপক্ষ প্রতি কেজি আলুর ভাড়া পাঁচ টাকা নিয়েছে। এবার তারা অযৌক্তিকভাবে তিন টাকা বাড়িয়ে আট টাকা করেছেন। অথচ এ সময় বিদ্যুৎ এবং ডিজেলের দাম বাড়েনি।
তিনি বলেন, ‘বর্তমানে বাজারে কৃষক আলু বিক্রি করছেন ১০ টাকা কেজিদরে। অথচ হিমাগারে আলুর ভাড়া নির্ধারণ করেছে আট টাকা। এটা কৃষকের ওপর এক প্রকার জুলুম।’

ভাড়া না কমালে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন এই আলু ব্যবসায়ী। বীরগঞ্জের ইউএনও ফজলে এলাহী সাংবাদিকদের বলেন, কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন যে দাম বাড়িয়েছে, তা অন্যায্য। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। জেলা প্রশাসক বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে কনফারেন্সে উপস্থাপন করবেন। জাতীয়ভাবে চেষ্টার পাশাপাশি বিষয়টি স্থানীয়ভাবেও সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি। এর আগে ৮ ফেব্রুয়ারি রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে চলতি মৌসুমে প্রতি কেজি আলুর ভাড়া আট টাকা নির্ধারণের কথা জানিয়েছে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘২০২৫ সালে খরচ বিবেচনায় নিয়ে কেজিপ্রতি ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ৮ টাকা কেজিপ্রতি ভাড়া নির্ধারণের যৌক্তিকতা যাচাই করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024