শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডোপ-কাণ্ডে তিন মাসের নিষেধাজ্ঞা পেলেন সিনার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আলেকজান্ডার জভেরেভেকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছিলেন ইয়ানিক সিনার। তবে গত বছর তার ভুলের কারণে দুবার নমুনা পরীক্ষায় পজিটিভ হন ইতালিয়ান এই টেনিস তারকা। সে জন্য তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। আর এই নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন সিনার।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন সিনার।

একটি বিবৃতিতে সিনার জানিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধঘোষিত পদার্থ গ্রহণ করেননি এবং দুটি পরীক্ষায় পজিটিভ হলেও কোনো টেনিস প্রতিযোগিতায় বাড়তি সুবিধা অর্জন করেননি। তার এই স্বীকারোক্তি বিশ্ব ডোপিংবিরোধী এজেন্সি (ওয়াডা) মেনে নিয়েছে বলে উল্লেখ করেছেন তিনটি গ্র্যান্ডস্ল্যামজয়ী ২৩ বছর বয়সী তারকা।

২০২৪ সালের মার্চ মাসে পরীক্ষায় সিনারের শরীরে নিষিদ্ধ ক্লোস্টবল পাওয়া যায়। কিন্তু একটি স্বশাসিত ট্রাইব্যুনাল তাকে খেলা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। এরপর ইউএস ওপেনে অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়ন হন সিনার। তবে বিষয়টির সঙ্গে সহমত ছিল না ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ডাব্লিউএডিএ)। পরবর্তীতে ডাব্লিউএডিএ’র সঙ্গে সমঝোতা করেন সিনার।

এবার নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিলেন এই ইতালিয়ান টেনিস তারকা। সদ্য অস্ট্রেলিয়ান ওপেনজয়ী এই টেনিস তারকা জানিয়েছেন, তার শরীরে যে নিষিদ্ধ পদার্থ (ক্লোস্টবোল) পাওয়া গিয়েছে, সেটা তাকে দিয়েছেন ফিজ়িওথেরাপিস্ট। শরীরে কেটে যাওয়া অংশ সারানোর জন্য ফিজ়িওথেরাপিস্ট একটি স্প্রে দেন, সেটা তার শরীরে প্রবেশ করে।

তার এই যুক্তি মেনে নিয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ডাব্লিউএডিএ)। সেই সঙ্গে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে তারা। সিনারের শাস্তি নিয়ে ডাব্লিউএডিএ জানিয়েছে, সিনারকে ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে রাত ১১:৫৯ পর্যন্ত টেনিস থেকে ব্যান করা হল।’

এই নিষেধাজ্ঞার ফলে খুব একটা সমস্যায় পড়তে হবে না সিনারকে। কারণ, ২৫ মে থেকে ফরাসি ওপেন শুরু হবে। তার আগেই শেষ হবে এই সাসপেনশন। ফলে ফরাসি ওপেন দিয়ে মাঠে ফিরবেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024