শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাসহ ৯টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে চ্যাম্পিয়নস ট্রফি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী  ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টটির। বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে।

জিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।

তবে টিভিতে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নর ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা। স্টার স্পোর্টের চ্যানেলগুলো এবং স্পোর্টস ১৮ তে এসব ভাষায় খেলা সম্প্রচারিত হবে।

চ্যাম্পিয়নস ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। তাছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন। টফি অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে ৮০টি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024