শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিলেটে বিমানের যাত্রীবিহীন সিটের নিচ থেকে সোনার চালান জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবিহীন সিটের নিচে লুকানো ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার দুবাই থেকে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে বারগুলো জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৪৮ ফ্লাইটে অভিযান চালায় , সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ। অভিযানে যাত্রীবিহীন সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো মোট ৯৩৩ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা হয়নি।

এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় স্বার্থে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্টেকহোল্ডার, যাত্রী ও জনসাধারণের সহায়তা কামনা করছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর গত ৩ মাসে ৯টি অভিযানে প্রায় ২১ কেজি ৩৪৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024