শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হুমকির অভিযোগ, ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’—এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার বিকেল ৫টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ঢাকা মহানগর নাট্যোৎসব শুরু হওয়ার কথা ছিল। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে উৎসবটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, রমনা থানা থেকে উৎসব বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠাণ্ডু রায়হান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের থিয়েটার বর্তমানে এক সংকটকাল অতিক্রম করছে।

নাট্যোৎসবটি ১৪ দিনব্যাপী হওয়ার কথা ছিল, যেখানে ঢাকার ৮৫টি নাট্যদলের কর্মীরা দুই মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং গণ-অর্থায়নে আয়োজন সম্পন্ন করেছেন। সব প্রস্তুতি চূড়ান্ত হলেও হঠাৎ করেই উৎসব বন্ধের নির্দেশ আসে।

শুক্রবার দুপুর ১টার দিকে মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাট্যোৎসব কমিটিকে জানান, রমনা থানা থেকে ফোন করে উৎসব বন্ধ করতে বলা হয়েছে। এরপর উৎসব কমিটি রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করে। সন্ধ্যায় তারা ওসির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং উৎসবের বিস্তারিত তথ্য জানান। এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের জন্য পুলিশের অনুমতি প্রয়োজন না হলেও কমিটি নিরাপত্তা সহযোগিতা চেয়ে থানায় একটি আবেদন জমা দেয়।

কিন্তু সন্ধ্যার কিছুক্ষণ পরই পরিস্থিতি পাল্টে যায়। থানায় একদল লোক ঢুকে মহিলা সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাকে গালাগালসহ উৎসব বন্ধ করার জন্য চাপ দেয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মহিলা সমিতির কর্তৃপক্ষ রাতেই মৌখিকভাবে মিলনায়তনের বরাদ্দ বাতিল করে।

শুক্রবার রাতে আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে—কে বা কারা অন্ধকারে মিলনায়তন থেকে উৎসবের সাজসজ্জা খুলে নিয়ে যায়। এরপরও নাট্যকর্মীরা ওসির সঙ্গে আলোচনা চালিয়ে যান, তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শেষ পর্যন্ত উৎসব স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ রানা গণমাধ্যমকে জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024