শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কারা অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন করুন আজই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে (ইউনিফর্ম) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ অধিদপ্তরে ১৭তম গ্রেডে দুই ক্যাটাগরির পদে ৫০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: কারারক্ষী

পদসংখ্যা: ৩৭৮

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা অন্যূন ১.৬৭ মিটার। বুকের মাপ অন্যূন ৮১.২৮ সেন্টিমিটার। ওজন অন্যূন ৫২ কেজি। অবশ্যই অবিবাহিত হতে হবে।

বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড–১৭)

২. পদের নাম: নারী কারারক্ষী

পদসংখ্যা: ১২৭

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা অন্যূন ১.৫৭ মিটার। বুকের মাপ অন্যূন ৭৬.৮১ সেন্টিমিটার। ওজন অন্যূন ৪৫ কেজি। অবশ্যই অবিবাহিত হতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

বয়স: ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। যেকোনো তথ্য ও কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ অথবা টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করা যেতে পারে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৭ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024