শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দেড় যুগ পর লন্ডনে গাইবেন আসিফ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

সংগীতাঙ্গনের যুবরাজখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যের মাটিতে পারফর্ম করতে যাচ্ছেন। পুরো দল নিয়ে বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইন কনসার্টে গাইবেন এ বাংলা গানের যুবরাজ।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি যুক্তরাজ্য ও ইউরোপপ্রবাসী বাঙালিদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। কনসার্টে আসিফ তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এর মধ্যে আসিফের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে। নির্ধারিত দিনে দারুণ একমুহূর্তের অপেক্ষায় আছেন গানপ্রেমী দশর্করা।

এর আগে সামাজিক মাধ্যমে একটি পোস্টে আসিফ আকরব জানিয়েছিলেন— তিনি যুক্তরাজ্যের অনুষ্ঠানটিতে অংশ নেবেন না। কারণ হিসাবে উল্লেখ করেন— আয়োজকদের অপেশাদার আচরণ। তবে গত সপ্তাহে আবার তিনি জানিয়েছেন, সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে; এবার তিনি কনসার্টটিতে অংশগ্রহণ করবেন।

এ বাংলা গানের যুবরাজ বলেন, যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, তাদের স্বার্থ বিবেচনায় আমরা উভয়পক্ষ একমত হয়েছি; কনসার্টটি হচ্ছে। আর কোনো অনিশ্চয়তা নেই। মাঝখানে দুদিনের জন্য যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, সেটির জন্য আমরা উভয় দুঃখিত।

উল্লেখ্য, যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভির আয়োজনে আগামী ২৩ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়াল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024