শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ফেনীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, ইনভেস্টমেন্ট মনিটরিং এন্ড রিকোভারি ডিভিশনের প্রধান মিজানুর রহমান, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোঃ আবদুস সালাম, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নাজিম আনওয়ার, কুমিল্লা অঞ্চলের প্রধান শামছুল করিম মজুমদার ও মার্কেটিং এন্ড বিজনেস ডেভোলপমেন্ট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ খায়রুল হাসান সভায় বক্তব্য প্রদান করেন।

কুমিল্লা অঞ্চলের ২১ টি শাখার ম্যানেজার ও অপারেশন ম্যানেজার, ১৯ টি উপশাখার ইনচার্জ, জেনারেল ব্যাংকিং ও বিনিয়োগ ইনচার্জসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024