শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিদ্রোহ প্রত্যাহার, শীগ্রই অনুশীলনে ফিরবেন নারী ফুটবলাররা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

দীর্ঘ সময় আন্দোলন থেকে এবার সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ নারী ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রোববার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিরণ জানান, অনুশীলন বয়কট করা সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলারের সঙ্গে আলোচনার পর সংকট সমাধানের পথ বেরিয়ে এসেছে। ফুটবলাররা তাদের অনড় অবস্থান থেকে সরে দাঁড়িয়ে ক্যাম্পে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

কিরণ বলেন, ‘সভাপতি ও আমার পক্ষ থেকে আমরা মেয়েদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে গেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি এবং আজ তাদের সঙ্গে বসেছিলাম। তারা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখনই নয়। আমাদের ক্যাম্প ২৪ তারিখ বন্ধ হয়ে যাবে, কারণ দল সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে। মেয়েরা বিরতি চেয়েছে, এরপর তারা ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে। আজ আমি ১৮ জনের সঙ্গেই কথা বলেছি, এবং তারা সবাই একমত হয়েছে।’

ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর কোচসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হবে বলে জানান কিরণ। তিনি বলেন, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ ও ফুটবলারদের নিয়ে সভা হবে, যাতে সকল মতানৈক্য দূর করা যায়। একসঙ্গে খেলতে হলে পারস্পরিক সমঝোতা জরুরি। মেয়েরা যোগ দিয়ে নতুন চুক্তিতেও সই করবে।’

এর আগে ১৮ বিদ্রোহী ফুটবলারকে ছাড়াই অনুশীলন চালিয়ে গেছেন কোচ পিটার বাটলার। তিনি সিনিয়র জাতীয় দলের ১৩ জনসহ বয়সভিত্তিক দলের মোট ৩৭ জন খেলোয়াড়কে অনুশীলন করিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচগুলোর জন্য ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়বে দল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024