শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,কনফিডেন্স সিমেন্ট পিএলসি ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিকদার ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং ‘এসটি-২’।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত এবং চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং প্রদান করা হয়েছে।

এছাড়াও, কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্রেডিট রেটিংও সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কনফিডেন্স সিমেন্টের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’।

এ রেটিংটি ৩০ জুন ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনার পর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ক্রেডিট রেটিংও সম্পন্ন হয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে নির্ধারিত এই রেটিং অনুযায়ী, কোম্পানির দীর্ঘমেয়াদী রেটিং ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং ‘এসটি-৩’ হয়েছে।

রেটিংটি ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024