শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন ক্যাপিটাল মেশিনারিজ ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ মাল্টি-ফাংশনাল চকোলেট প্ল্যান্টের জন্য নতুন ক্যাপিটাল মেশিনারি ক্রয় এবং আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ হংকং ভিত্তিক মেসার্স লিংক সোর্সিং লিমিটেড থেকে ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের নতুন মেশিনারী ক্রয় করবে। এই নতুন মেশিনারীটির বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৩,৩০০ মেট্রিক টন। নতুন মেশিনারীগুলো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের লোলাটি কারখানায় স্থাপন ও কমিশনিং করা হবে।

এই নতুন মেশিনারী ক্রয়ের মাধ্যমে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে চায় এবং চকোলেটের উৎপাদন আরও উন্নত করতে সহায়তা করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024