শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিএসইসির নতুন মুখপাত্র আবুল কালাম, উপ-মুখপাত্র আল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্রের দায়িত্ব পুনঃবন্টন করা হয়েছে। নতুন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিচালক মো. আবুল কালাম। আর উপ-মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন উপ-পরিচালক কাজী মো. আল ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থাটির সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএসইসির জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক এবং সহকারী পরিচালক সারা তাসনুভা।

মুখপাত্র সংশ্লিষ্ট নতুন দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কমিশন। একইসঙ্গে সফলতার সাথে মুখপাত্রের দায়িত্ব পালনের জন্য পূর্ববর্তী মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এবং মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) কাওসার আলীকে কমিশনের পক্ষ হতে ধন্যবাদ ও শুভকামনা জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024