শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্যাংককের যৌনপল্লিতে অমিতাভ বচ্চন, কী করেছিলেন আড়াই ঘণ্টা?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

ব্যাংকক যৌনপল্লির কারণেও প্রসিদ্ধ। পর্যটকরা রাত রঙিন করে তুলতে সেখানকার যৌনপল্লিতে ঢু মারেন। একবার বলিউড মেগাস্টার অমিতাভও গিয়েছিলেন সেখানে। ছিলেন আড়াই ঘণ্টা। সম্প্রতি পরিচালক অপূর্ব লাখিয়া ভারতীয় সংবাদমাধ্যমকে সেসব ফাঁস করেছেন।

ঘটনাটি ২০ বছর আগের। ২০০৫ সালে মুক্তি পায় ‘এক আজনবি’র শুটিংয়ের সময়কার। অনিদ্রায় ভুগতেন অমিতাভ। রাতে সময় কাটাতে সিনেমা দেখতেন। একদিন ব্যাংকক ঘুরে দেখতে চেয়েছিলেন।

পরিচালক অপূর্বকে বিষয়টি জানাতেই তিনি বিগ-বিকে নিয়ে যান পাতায়ার নিষিদ্ধ পল্লির একটি ‘ন্যুড ক্লাবে’ । অমিতাভকে সেখানে দেখে ভারতীয়দের মাঝে কী প্রতিক্রিয়া হবে তাই নিয়ে সংশয় ছিল তার মনে। সেসব পরোয়া করেননি বিগ-বি। নিজেই ভরসা দিয়েছিলেন পরিচালককে।

তিনি বললেন,‘‘আমরা যাব।’’ শুটিংয়ে ব্যবহৃত একটি বোতামখোলা শার্ট ও থাই ধুতি পরে কিছুটা বেশ সবদলে ক্লাবে ঢুকেছিলেন। অপূর্ব জানান, এর আগে এ ধরনের ক্লাবে কখনও যাননি অমিতাভ। সেদিন ন্যুড ক্লাবে গিয়ে কাটান আড়াই ঘণ্টা।

পরিবেশ দেখে হয়েছিলেন সন্তুষ্ট। বলেছিলেন, ‘‘এক কথায় অসাধারণ।’’সে রাতে হোটেলে ফিরতে রাত তিনটা বেজে যায় তাদের। দুই ঘণ্টা ঘুমানোর সময়ে পেয়েছিলেন। ভোর পাঁচটায় বিছানা ছেড়ে চলে যেতে হয়েছিল শুটিংয়ের সেটে।

এদিকে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে অভিনয় থেকে বিদায় নিচ্ছেন অমিতাভ। টুইটারে তিনি লিখেছিলেন, ‘Time to go…’, বাংলায় তর্জমা করলে দাঁড়ায়- “বিদায় নেওয়ার সময় এসেছে।” এ থেকেই ছড়ায় গুঞ্জন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024