শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতে ২ বছরের মধ্যে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে সর্বনিম্ন লেনদেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

জুলাই-অগাস্ট আন্দোলনে সরকার পতনের পর থেকে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারে যে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে, তা ডিসেম্বরেও অব্যাহত ছিল। ভারতে ২৩ মাসের মধ্যে গত ডিসেম্বরেই বাংলাদেশের ক্রেডিট কার্ডে লেনদেন ছিল সবচেয়ে কম।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। দেশের বাইরে গত জুলাইয়ের আগে পর্যন্ত বাংলাদেশি ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি লেনদেন হত ভারতেই।

নিম্নমুখী এই প্রবণতার ফলে দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের তালিকায় ভারত নেমে গেছে চতুর্থ স্থানে। আগের মাসের মত প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড। তৃতীয় স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বরে দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন হয় ৪৯১ কোটি টাকা, যা নভেম্বরে ছিল ৪৩১ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশের বাইরে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ১৩ দশমিক ৯২ শতাংশ।

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডে লেনদেন হয় ৭৪ কোটি টাকা, যা নভেম্বরে ছিল ৬৮ কোটি টাকা।

বাংলাদেশের ক্রেডিট কার্ডে ডিসেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয় থাইল্যান্ডে; ৬৪ কোটি টাকা, নভেম্বরে যা ছিল ৪৬ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরে লেনদেন হয় ৪১ কোটি টাকা, যা নভেম্বরে ছিল ৩৮ কোটি টাকা। চতুর্থ অবস্থানে আছে ভারত, যেখানে ডিসেম্বরে লেনদেন হয় ৪০ কোটি টাকা। আর নভেম্বরে হয় ৪৭ কোটি টাকা।

গত অগাস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে। ফলে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়, যার প্রভাব ক্রেডিট কার্ডের লেনদেনেও পড়ে। গত জুলাইয়ে বাংলাদেশি ক্রেডিট কার্ডে ভারতে লেনদেন হয় ৭৩ কোটি টাকা, যা আগের মাসে ছিল ৯২ কোটি টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024