শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রমজানের আগেই স্বাভাবিক হবে তেলের সরবরাহ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ পড়া হয়েছে

গত ডিসেম্বর মাসে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির পর থেকে বাজারে সংকট দেখা দিয়েছে। আসন্ন রমজানে এই সংকট অব্যাহত থাকবে কি না, তা নিয়ে ১৬ ফেব্রুয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সরবরাহকারী ও বিক্রেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেন, কিছু তেল সরবরাহকারী প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা তৈরি করছে।

এ প্রসঙ্গে টিকে গ্রুপের পরিচালক সফিউল তসলিম জানান, ২৪ ফেব্রুয়ারি একটি বড় চালান দেশে পৌঁছাবে, ফলে ২৬ ফেব্রুয়ারির পর বাজারে সরবরাহ স্বাভাবিক হবে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রয়েছে। এছাড়া টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং বাংলাদেশ এডিবল অয়েল চাহিদার তুলনায় বেশি তেল আমদানি করছে, যা আগামী ৭-১০ দিনের মধ্যে বাজারে সহজলভ্য হবে।

এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান সতর্ক করেছেন, যদি কোনো ডিলার বা কোম্পানি ভোজ্য তেলের সঙ্গে অন্য পণ্য—যেমন চাল, আটা বা চা পাতা—কিনতে বাধ্য করে, তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024