শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দুই দলের কোচিং করাবেন আশরাফুল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আশরাফুল। এবার দেশের আরেক শীর্ষ ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোচ হিসেবে যাত্রা শুরু করছেন তিনি।

ডিপিএলের পুরুষ ও নারী—দুই বিভাগের দলকেই নেতৃত্ব দেবেন আশরাফুল। প্রথমে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথ ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন আশরাফুল। এরপর শেষ হলে পুরুষদের ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আশরাফুল বলেন, ‘বিপিএল ও গ্লোবাল টি-টোয়েন্টির মতো বড় আসরে প্রধান সহকারী কোচ হিসেবে কাজ করলেও, ঢাকা লিগে এবারই প্রথমবারের মতো প্রধান কোচের ভূমিকায় থাকছি।’

তিনি আরও বলেন, ‘একই আসরে নারী ও পুরুষ দুই দলের কোচিং করানো বড় চ্যালেঞ্জ। তবে আমি এই সুযোগটাকে ইতিবাচকভাবে নিচ্ছি এবং সেরা দেওয়ার চেষ্টা করব।’

বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে অভিজ্ঞ প্রোটিয়া কোচ মিকি আর্থারের অধীনে কাজ করেছেন আশরাফুল। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে গুলশান ইয়ুথ ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024