শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রাইম ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক ব্রেইল বই প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ পড়া হয়েছে

আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিষয়ক ব্রেইল বই প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশে কোনো ব্যাংকের এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। দেশের সকল পাবলিক লাইব্রেরি ও বিষেশায়িত স্কুলে বিনামূল্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য এই ব্রেইল বই সরবরাহ করা হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়েছে।

এই উদ্যোগ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জন্য সমান ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতি পরিপালনের জোর প্রতিফলন।

এছাড়াও শিঘ্রই প্রাইম ব্যাংকের অফিসিয়ার ইউটিউব চ্যানেলে (@primebankofficial) সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিও সহ এই বইয়ের অডিও ভার্সন প্রকাশিত হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান-এর কাছে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং এর ওপর আর্থিক সাক্ষরতা বিষয়ক দুইটি ব্রেইল বই হস্থান্তর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, যুগ্ম পরিচালক গোলাম সারোয়ার, উপ-পরিচালক মো. শামীম আল মামুন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউছুফ আলী এবং প্রাইম ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ. চৌধুরী, হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সমাজের সকল শ্রেণির মানুষের জন্য আর্থিক সেবা নিশ্চিত করা উচিৎ, যেখানে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যাক্তিদের আরও গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা দৃষ্টি প্রতিবন্ধী তথা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক ক্ষমতায়নে প্রয়োজনীয় টুলস ব্যবহার করে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই।’

বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে প্রাইম ব্যাংক প্রতিনিয়ত উদ্ভাবনী কৌশলের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের জন্য বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এসকল সেবার বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকরা প্রাইম ব্যাংকের যেকোনো শাখায় অথবা ব্যাংকের নির্ধারিত কল সেন্টারে ১৬২১৮ নম্বরে যোগযোগ করতে পারেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024