শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বসুন্ধরা গ্রুপের এমডি ও তার পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দে দুদককে নির্দেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ পড়া হয়েছে

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তার পরিবারের সদস্যদের নামে সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া এবং যুক্তরাজ্যে আরও স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন

দুদকের উপপরিচালক ও তদন্ত দলের প্রধান নাজমুল হোসেন আদালতের কাছে বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর, তার স্ত্রী সাবরিনা ও ভাই তাসভীরের নামে বিদেশে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার আদেশ চান। এসব সম্পদের মধ্যে আছে শেয়ার, ফ্ল্যাট ও ব্যবসায়িক স্থাপনা।

আনভীর স্লোভাকিয়ান কোম্পানি ‘ক্যালকুট্রনিক হোল্ডিং’ এর ব্যবস্থাপনা পরিচালক, যার মোট মূলধন ৫০০০ ইউরো, স্লোভাকিয়ান কোম্পানি ‘গ্যাগাগুগু’ এর মোট মূলধন ৫০০০ ইউরো, আমিরাতের বুর্জ খলিফার ১১ তলায় একটি দুই বেডরুমের ফ্ল্যাট আছে তার নামে, যার বাজার মূল্য ১২ কোটি ৪০ লাখ টাকা।

যুক্তরাজ্যের কোম্পানি ‘ওয়ার্ল্ডেরা কর্পোরেশন লিমিটেডের’ পরিচালক আনভীরের সেখানে মোট ১ লাখ শেয়ার আছে, যুক্তরাজ্যের আরেকটি হোল্ডিং কোম্পানির পরিচালক এএসডব্লিউএ’র পরিচালক তিনি যেখানে তার আছে মোট ৫ লাখ শেয়ার।

সাবরিনা সোবহান যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ইউরোএশিয়া টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেডের একজন পরিচালক, যেখানে তার মোট ২৭ হাজার শেয়ার আছে। সাফওয়ান তাসভীর যুক্তরাজ্যের কোম্পানি গ্লোবাল মাল্টি ট্রেড লিমিটেডের একজন পরিচালক।

দুদক পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান কমিশনের পক্ষে আবেদন উপস্থাপন করেন।

আদালতের আদেশের অনুলিপি স্লোভাকিয়ার স্টেট রেজিস্টার, যুক্তরাজ্যের বাণিজ্য বিভাগ, আমিরাতের বাণিজ্য বিভাগের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।নাগরিকদের তথ্যের জন্য বহুল প্রচারিত সংবাদপত্রের পাশাপাশি সরকারি গেজেটে আদেশ প্রকাশের জন্য দুদককে নির্দেশ দিয়েছে আদালত।

আদেশ কার্যকরে দুদক সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আদালত।

এর আগে, গত বছরের ২১ নভেম্বর একই আদালত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম এবং পরিবারের আট সদস্য ও এমডি সায়েম সোবহান আনভীরের নামে ছয়টি দেশে ও দুটি অফশোর ব্যবসার অধীনে থাকা বিদেশি সম্পদ জব্দ করার নির্দেশ দেয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024