শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রেমিটেন্স প্রবাহ সহজতর করতে আন্তর্জাতিক পার্টনারদের সাথে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

দেশে রেমিটেন্স প্রবাহ আরো সহজ করতে যুক্তরাজ্য, কানাডা, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতারের ছয়টি শীর্ষস্থানীয় এক্সচেঞ্জ হাউজের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে ব্যাংকটির আন্তর্জাতিক রেমিটেন্স নেটওয়ার্ক আরো শক্তিশালী হয়েছে।

এই কৌশলগত উদ্যোগের ফলে প্রবাসী বাংলাদেশিরা ব্র্যাক ব্যাংকের সাথে আরো উন্নত ও ঝামেলাহীন রেমিটেন্স সেবা উপভোগ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল রেমিটেন্স চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা এখন আরো সহজে দেশে টাকা পাঠাতে পারছেন। ব্যাংকটির অনেক নতুন পার্টনার গ্রাহকদের অ্যাপ-ভিত্তিক ক্যাশলেস ট্রানজ্যাকশনের সুবিধা দিচ্ছে, যা সুবিধাভোগী গ্রাহকদের জন্য সার্বিক ডিজিটাল এক্সপিরিয়েন্স নিশ্চিত করছে। প্রবাসীরা তাৎক্ষণিকভাবে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পাশাপাশি ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ ব্যবহার করে ইন্টারনেট ব্যাংকিং সুবিধাও উপভোগ করতে পারছেন।

ব্র্যাক ব্যাংকের ক্রমবর্ধমান নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে রেমিটেন্স সুবিধাভোগীদের সংযোগ আরো উন্নত হচ্ছে।

দেশজুড়ে ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকরা সহজেই নগদ অর্থ উত্তোলন করতে পারছেন। এছাড়াও, প্রবাসীরা probashi@bracbank.com -এ ইমেইল পাঠিয়ে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন। এগুলোর মধ্যে রয়েছে প্রবাসী, এনএফসিডি, এফডি, ডিপিএস অ্যাকাউন্ট খোলাসহ এনআরবি বন্ড ক্রয়ের সুযোগ।

ইকেওয়াইসি সেবার মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারছেন। ব্যাংকটির ‘প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের আওতায় জীবনবিমা, ফিক্সড ইন্টারেস্ট রেট এবং মাসিক পেআউট সুবিধাও নিতে পারছেন গ্রাহকরা। এছাড়াও, অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিটেও আকর্ষণীয় ইন্টারেস্ট রেট দিচ্ছে ব্যাংকটি।

নতুন পার্টনারশিপ নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমরা শুধু গ্রাহকদের রেমিটেন্স সেবাই দিচ্ছি না, বরং ব্যাংকিংয়ে তাঁদের এক নতুন অভিজ্ঞতাও দিচ্ছি। নতুন এক্সচেঞ্জ হাউজগুলোর সাথে আমাদের এই পার্টনারশিপের ফলে গ্রাহকদের জন্য রেমিটেন্স সেবা আরো সহজ, ঝামেলাহীন এবং সাশ্রয়ী হবে।”

তিনি আরও বলেন, “রেমিটেন্স সেবা কেবলমাত্র শুরু। আমরা গ্রাহকদের জন্য এমন এক সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করছি, যা তাঁদের সঞ্চয় থেকে শুরু করে বিনিয়োগ পর্যন্ত সকল আর্থিক বিষয়ে সহায়তা করবে। এর ফলে প্রবাসী এবং তাঁদের পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে, যা জাতীয় উন্নয়নে অবদান রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

উল্লেখ্য, প্রবাসী এবং তাঁদের পরিবারের আর্থিক ক্ষমতায়ন, নিরাপত্তা এবং অগ্রগতির প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক নিজেদের রেমিটেন্স নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024