শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৩ দাবি নিয়ে সচিবালয়ের সামনে আহত ও শহিদ পরিবারের সদস্যরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে ‘গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের’ ব্যানারে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

এর আগে, আজ সকালে তারা শাহবাগে জড়ো হন। পরে সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ের দিকে রওনা হয়ে দুপুর ১টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর দেড়টায় ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে প্রবেশ করেছে। আর বাকি আন্দোলনকারীরা গেটের সামনেই অবস্থান করছেন।

তাদের দাবিগুলো হলো— জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুইটি ক্যাটাগরিতে রাখা, বিশেষ সুরক্ষা আইন করে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য জরুরি হটলাইন চালু করা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024