শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৬ মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ মিউচুয়াল ফান্ডের গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে- ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বিডি ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড:চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে ১২ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। গত বছরের একই সময়ে ১১ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭ টাকা ৮৫ পয়সা।

আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৫২ পয়সা। গত বছর একই সময়ে ১৫ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১১ পয়সা। গত বছরের একই সময়ে ১১ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৮ টাকা ৩০ পয়সা।

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৫৯ পয়সা। গত বছর একই সময়ে ০৮ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। গত বছরের একই সময়ে ০৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭ টাকা ৯৪ পয়সা।

এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৪৬ পয়সা। গত বছর একই সময়ে ০৬ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। গত বছরের একই সময়ে ০৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭ টাকা ৯৭ পয়সা।

ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে ০৩ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা। গত বছরের একই সময়ে ০৫ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭ টাকা ৩৮ পয়সা।

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৪২ পয়সা। গত বছর একই সময়ে ১৪ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর‘২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। গত বছরের একই সময়ে ০৯ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৮ টাকা ১৪ পয়সা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024