শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ-ভারত ম্যাচে কেন নেই ‘পাকিস্তান’, আইসিসিকে চিঠি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের বৈরিতা। বিনোদন-খেলা কোনো কিছুই এই আওতার বাইরে নেই। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতেও এর প্রভাব পড়েছে স্পষ্ট। পাকিস্তান আয়োজক, কিন্তু সেখানে ভারত খেলতে যায়নি। দুবাইতে হচ্ছে তাদের ম্যাচগুলো। তবে এতটুকুই শেষ নয়। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে নতুন বিতর্ক। ম্যাচের সম্প্রচারে চ্যাম্পিয়নস ট্রফির লোগোতে নেই পাকিস্তানের নাম।

এ ব্যাপারে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে ব্যাখ্যা চেয়েছে তারা। আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে জানিয়েছে, এটি একটি প্রাথমিক প্রযুক্তিগত ভুল ছিল, তবে এই ব্যাখ্যা পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি।

আইসিসির কাছে পিসিবি ব্যাখ্যা চেয়েছে, কেন বৃহস্পতিবার (গতকাল) দুবাইয়ে ভারত ও বাংলাদেশের ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির ব্র্যান্ডিংয়ে পাকিস্তানের নাম ছিল না। টিভি সম্প্রচারের ওপরের বাম কোণে থাকা লোগোতে শুধুমাত্র ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’ লেখা ছিল, কিন্তু আয়োজক পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি।

করাচিতে উদ্বোধনী পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেও লোগোতে আয়োজক দেশের নাম ছিল। আজ করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও পাকিস্তানের নাম দেখা গেছে। ভারত ও বাংলাদেশের ম্যাচে লোগোর গ্রাফিকসে ভিন্নতা ছিল। এ কারণে পিসিবি বিষয়টি নিয়ে অসন্তুষ্ট এবং আইসিসির কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে, সামনে যেন এমনটা আর না ঘটে।

আইসিসি বিশ্বাস করে, এটি একটি প্রযুক্তিগত সমস্যা ছিল এবং বিষয়টি সামনের কোনো ম্যাচকে প্রভাবিত করবে না। যেহেতু উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাম লোগোতে ছিল, তাই পিসিবি এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। আইসিসি অবশ্য স্পষ্ট করেছে, ভবিষ্যতে এটি আর হবে না, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ যেখানেই হোক না কেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024