শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: জয়সওয়াল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় না করে তোলে।

আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। সেসময় সার্কের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল।’

তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার সবাই জানে যে, কোন দেশ এবং কোন ধরনের কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করার জন্য দায়ী।’

‘পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় না করে তোলে,’ বলেন রণধীর জয়সওয়াল।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা কয়েকজন উপদেষ্টার মন্তব্য এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর এর প্রভাব কী পড়তে পারে তা পর্যবেক্ষণ করেছি। (মন্তব্যগুলো) অবশ্যই সহযোগিতামূলক নয়। নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কী হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবা উচিত।’

অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘গত কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে কী হচ্ছে, তা আমরা সবাই ভালোভাবে জানি। প্রকৃতপক্ষে, এ মাসের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনায়ও এটি উঠেছিল।’

‘বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সমস্যা আছে এবং বাংলাদেশে যা ঘটছে তা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি,’ বলেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024