শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সড়ক দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়ি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়লেও অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছেন সৌরভ। সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তার গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। তবে এতে তিনি কোনো আঘাত পাননি।

জানা গেছে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় তার গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক হঠাৎ করে গাড়িবহরের একটি গাড়ির দিকে এগিয়ে আসে। এতে করে গাড়িটি কড়া ব্রেক করলে পেছনের গাড়িগুলো সামনের গাড়িতে ধাক্কা দেয়। এর মধ্যে সৌরভ গাঙ্গুলীর গাড়িও ছিল।

দ্য হিন্দু জানিয়েছে, দুর্ঘটনার পর সৌরভ গাঙ্গুলী নিরাপদে অনুষ্ঠানে পৌঁছেছেন। অনুষ্ঠানে তিনি ছাত্রছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে গাড়িবহর ও ট্রাকচালকের বক্তব্য নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024