শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো আইসিএসবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন করে। সূর্য উদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এর মাধ্যমে দিবসটি শুরু হয় এবং ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট; মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার; মোঃ শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য; মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য; শেখ আজিজুল হক এফসিএস; চেয়ারম্যান, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি; শেখ মোঃ সরফরাজ হোসেন এফসিএস, মোঃ আহসান হাবীব এফসিএস এবং মোহাম্মদ কামাল উদ্দিন এসিএস।

আইসিএসবি-এর কাউন্সিল সদস্য, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি-এর সদস্য, ফেলো ও এসোসিয়েট সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তাগণ ব্যানার ও পুষ্পস্তবক সহ আইসিএসবি-এর ক্যাম্পাস থেকে প্রভাত ফেরী নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে উপস্থিত হন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024