শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চট্রগ্রামে শুরু হলো ইবিএল-বিজিসিসি শৌখিন গলফ টুর্নামেন্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

চট্রগ্রামের ভাটিয়ারি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে দু’দিনব্যাপী ইবিএল-বিজিসিসি শৌখিন গলফ চ্যাম্পিয়নশীপের ৩৩তম আসর।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম, এনডিসি, পিএসসি, স্টেশন কমান্ডার, চট্রগ্রাম ক্যান্টনমেন্ট এবং ভিপি এডমিন এবং ফাইনান্স-ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাকখারুল ইসলাম খসরু।

এছাড়াও উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং আইসিসি বিভাগ প্রধান মাহমুদুল নবী চৌধুরী এবং কর্পোরেট বিজনেস- চট্রগ্রাম প্রধান সঞ্জয় দাশ।

দেড় শতাধীক নারী ও পুরুষ গলফার বিভিন্ন গ্রুপে এই শৌখিন চ্যাম্পিয়নশীপে প্রতিদ্বন্দিতা করছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। চট্রগ্রাম ক্যান্টনমেন্টের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট ও পাপা টাইগার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি; ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাকখারুল ইসলাম খসরু এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও ওসমান এরশাদ ফয়েজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024