শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন টাইগার ওপেনার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ ওপেনার জাকির হাসান। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। বিপিএল শেষে অনুশীলনেও ফিরেছিলেন। এরই মাঝে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন এই টাইগার ওপেনার।

সারাহ নুসরাত অদ্রির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাকির হাসান। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করছেন। জাতীয় দলের এই সতীর্থের বিয়েতে উপস্থিত থাকতে দেখা গেছে একাধিক ক্রিকেটারকে।

ওপেনার নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুব সস্ত্রীক হাজির হয়েছিলেন বিয়েতে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন আফিফ ও নাঈম শেখ। আফিফ লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024