শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দিতিকন্যা লামিয়ার গাড়ি ও পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। তার গাড়ি ভাঙচুর, এমনকি তার পা ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজ বাড়িতে দুর্বৃত্তদের এমন হামলার শিকার হন তিনি।

হামলার পর ফেসবুক লাইভে এসে সাহায্য চাইতে দেখা যায় লামিয়াকে।

জমি সংক্রান্ত বিষয়ে এই তারকাকন্যার ওপর হামলা হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

আগে থেকেই প্রায় ৩০-৪০ জন অবস্থান নেয় লামিয়ার বাড়িতে। এ বিষয়ে লামিয়া জানান, জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় আমার ওপরে। ওরা আমার পা ভেঙে দিয়েছে, কোনোরকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরছি।

ঘটনার পরপরই কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা যায় লামিয়াকে। যেখানে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, আমার পা ভেঙে ফেলেছে ওরা। হাসপাতালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।

অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?

তবে কারা তার ওপর এ হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি দিতিকন্যা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024