শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দোল নিয়ে মন্তব্য করে আইনি বিপাকে ফারাহ খান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

হিন্দুদের দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফটক নামে এক ব্যক্তি। তাকে সকলে মূলত হিন্দুস্তানি ভাউ বলেই চেনেন। তার হয়ে এই অভিযোগটি দায়ের করেছেন তার আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন খার স্টেশনে ফারাহ খানের নামে এই অভিযোগটি দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, গত ২০ ফেব্রুয়ারি সেলিব্রিটি মাস্টারশেফ শোতে এসেছিলেন ফারাহ খান। সেখানে এসেই তিনি দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে সেই ব্যক্তি অভিযোগে জানিয়েছেন। জানা গেছে, ফারাহ খানের নামে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।

সেই অভিযোগে বিকাশ ফটক জানিয়েছেন ফারাহ খান নাকি উক্ত শোতে বলেছেন, দোল হল অশিক্ষিত, সমাজের নিম্ন স্তরের মানুষদের উৎসব। তার মতে এটা একটি অবমাননাকর মন্তব্য। ফারাহ খানের এই কথা তাকে, তার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বলেও এই অভিযোগে জানান বিকাশ। শুধু তার নয়, বৃহত্তর হিন্দু সমাজের ভাবাবেগকে আঘাত করেছেন বলেই তিনি জানান।

আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ এই বিষয়ে বলেছেন, ‘আমার ক্লায়েন্ট জানিয়ে যে ফারাহ খানের বলা এই কথাটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। তিনি যে বিশেষ শব্দটি ব্যবহার করেছেন সেটা এই পবিত্র উৎসবের সঙ্গে একেবারেই যায় না। বরং অবমাননা করেছে। এতে সাম্প্রদায়িকতা ছড়াতে পারে।’

ফারাহ খান এবারের সেলিব্রিটি মাস্টারশেফ রিয়েলিটি শোয়ের অন্যতম বিচারক।

সেখানেই তিনি দোল নিয়ে এই বেফাঁস মন্তব্য করায় একদিকে যেমন তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তেমন অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিদ্রুপেরও শিকার হন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024