শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন ও বিস্তৃত পরিসরে ব্র্যাক ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

নতুন ও বৃহৎ পরিসরে সর্বাধুনিক সুবিধাসহ এলিফ্যান্ট রোডে স্থানান্তরিত শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। বিস্তৃত পরিসরে নতুন স্থানে শাখাটি গ্রাহকদের সর্বাধুনিক এবং সর্বোৎকৃষ্ট সেবা দিতে পারবে। এই শাখা স্থানান্তর আধুনিক অবকাঠামো ব্যবহার করে গ্রাহকসেবার মান উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতিকেই তুলে ধরে।

১৮ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংকের ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন ঢাকার নিউ মার্কেটের কাছে ৩২৩, শহীদ জাহানারা ইমাম সরণি রোড (পুরাতন এলিফ্যান্ট রোড)-এ আকরাম সেরেনিটি ভবনে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক-সহ এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড, নর্থ এ. কে. এম. তারেক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই স্থানটি ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা, যেখানে গাওসিয়া মার্কেট, এরোপ্লেন মসজিদ এবং মল্লিকা শপিং মলের মতো বিখ্যাত স্থান রয়েছে, পাশাপাশি অনেক লাইফস্টাইল ব্র্যান্ড শপ, রেস্তোরাঁসহ বিভিন্ন বিপনী ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। নতুন শাখা প্রাঙ্গণে একটি উন্নত প্রিমিয়াম লাউঞ্জ, লকার সার্ভিস এবং প্রশস্ত পার্কিং সুবিধা রয়েছে, যা গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে।

২৬৫টি শাখা ও উপ-শাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক-সম্পন্ন ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024