পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিং লিমিটেডের সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চিঠি দেয়। এই চিঠির কোনো জবাব দেয়নি কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিল নিউ লাইন ক্লোথিংয়ের। এ বিষয়ে জানতে কোম্পানিটির কাছে গত ১৩ ফেব্রুয়ারি চিঠি দেয় ডিএসই। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।