শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিনিয়োগ সম্প্রসারণে সংযুক্ত আরব-আমিরাতে ঢাকা চেম্বোরের প্রতিনিধিদলের বাণিজ্য সফর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

বাংলাদেশ ও সংযুক্ত আরব-আমিরাতে (ইউএই)’র মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ইউএই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ আকর্ষন এবং সর্বোপরি অর্থনৈতিক কূটনীতি জোরদারের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২৯ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ডিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে আবুধাবী চেম্বার, দুবাই চেম্বারর্স এবং শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য আলোচনা ও বিটুবি সেশনে অংশগ্রহণ করবে। অনুষ্ঠিতব্য বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবে বাংলাদেশের উদ্যোক্তারা।

উল্লেখ্য, বিদেশে কর্মরত বাংলাদেশীর মধ্যে ১৭ শতাংশ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে এবং বর্হিবিশ্বে বাংলাদেশীদের কর্মক্ষেত্র বিবেচনায়, যা দ্বিতীয় বৃহত্তম। ২০২৪ অর্থবছরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে কাছাকাছি পৌঁছেছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে ও বিনিয়োগের পরিধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও প্রতিযোগিতামূলক বিনিয়োগ কাঠামো, আর্থিক ও অ-আর্থিক প্রণোদনা, বিদেশী বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ, বিভিন্ন শিল্পে লক্ষ্যযুক্ত কর ছাড়, ১০০ শতাংশ বিদেশী মালিকানা, বন্ডেড গুদাম সুবিধা, কার্যকর মেধাসম্পদ সুরক্ষা, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে বিভিন্ন দেশের সাথে ডাবল ট্যাক্সেশন চুক্তি বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে।

বিশেষকরে, দুবাইয়ের ভৌগোলিক কৌশলগত অবস্থানের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান হালাল পণ্যের বাজারে প্রবেশাধিকারের জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য একটি মূল প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হতে পারে।

এছাড়াও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য সংযুক্ত আরব-আমিরাত হতে পারে এলএনজি আমদানির অন্যতম সম্ভাবনাময় উৎস।

ডিসিসিআই’র প্রতিনিধিদলটি আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা ফিরবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024