শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

২০২৬ সাল থেকে বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

২০২৬ সালের জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজস্ব বোর্ডের মিলনায়তনে শুল্কের আধুনিকায়নে চার বছরের কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্য সহজীকরণে আমদানি-রপ্তানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান খান বলেন, অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। সেগুলোর সমাধান করে আগামী বছরের জুলাই থেকে ব্যক্তি শ্রেণির আয়কর জমা অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে।

এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে। গত ৬ মাসে রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে ৭ শতাংশ কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক বাণিজ্য সহজ ও আধুনিক করার লক্ষ্যে আগামী চার বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024