শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি, বেতন ২৫-৬৩ হাজার টাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ পড়া হয়েছে

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে জেনোম রিসার্চ ইনস্টিটিউট ও স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: রিসার্চ অফিসার

পদসংখ্যা: ১

বিভাগ: জেনোম রিসার্চ ইনস্টিটিউট

যোগ্যতা: পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ট্রেনিং বা টিচিং স্ট্যাটিসটিক্যাল মেথডসে বিশেষ করে কম্পিউটেশনাল বায়োলজি কনটেক্সটে অভিজ্ঞতা থাকতে হবে। আর, পাইথন, পার্ল, সি‍ ‍+‍+, জাভা বা এ ধরনের প্রোগ্রামিংয়ে দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স: ২৫ থেকে ৩২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

বেতন স্কেল: ২৫,৩৮৩–৬৩,৪৫৬ টাকা

২. পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট

পদসংখ্যা: ১

বিভাগ: স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমপিএইচ/এমএসসি ডিগ্রি থাকতে হবে। স্ট্যাটিসটিকস/বায়োস্ট্যাটিসটিকস/এপিডেমিওলজি বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। পাবলিক হেলথ রিসার্চে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা ম্যানেজমেন্ট ও অ্যানালাইসিসের দক্ষতা থাকতে হবে। এসটিএটিএ, আর, এসপিএসএসের কাজ জানতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী ও যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

বেতন স্কেল: ২৫,৩৮৩-৬৩,৪৫৬ টাকা

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নর্থ সাউথ ইউনিভার্সিটির চাকরি–সংক্রান্ত ওয়েবসাইটের  লিংক থেকে নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২৫।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024