শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশে একতার স্বাদ – স্টোনফিল্ড এর সাথে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

এশিয়ার অন্যতম পরিচিত প্রতিষ্ঠান স্টোনফিল্ড ফ্লেভার্স স্বাদ নিয়ে কাজ করে। বাংলাদেশের খাদ্য শিল্পে নতুন পথ দেখানো এবং স্থানীয় ব্র্যান্ডগুলির সঙ্গে মিলিত হয়ে বিশ্বমানের স্বাদ সরবরাহ করতে বেশ দীর্ঘ সময় ধরেই অন্যান্য ব্র‍্যান্ডের সাথে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি তারা বাংলাদেশী বাজারের জন্য নতুন ধরনের কিছু স্বাদ তৈরি করেছে, পাশাপাশি বিশ্বমানের জনপ্রিয় স্বাদগুলোকেও স্থানীয় মানুষের পছন্দসই স্বাদ অনুযায়ী বদলে নতুনভাবে উপস্থাপন করতে “একতার স্বাদ – স্টোনফিল্ড এর সাথে” শীর্ষক ক্যাম্পেইন এর ঘোষণা দিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে, স্টোনফিল্ড বাংলাদেশের ঐতিহ্যকে সম্মান জানিয়ে এদেশের আধুনিক মানুষের ভিন্নতর স্বাদের চাহিদা পূরণের চেষ্টা করছে।

স্টোনফিল্ড ফ্লেভার্স এবছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য ১০ম বাপা ফুডপ্রো এক্সপোর ৩য় হলের ৬নং প্যাভিলিয়নে তাদের নতুন স্বাদের পণ্যগুলো প্রদর্শন করবে, যার মধ্যে রয়েছে এনার্জি ড্রিংকস, আইসক্রিম, কেক, কুকিজ এবং আরও অনেক কিছু। তাদের নতুন স্বাদে তৈরি উল্লেখযোগ্য কিছু পণ্য:

তরঙ্গ – বিভিন্ন বেরি জাতীয় ফলের স্বাদের এনার্জি ড্রিংক
সোনার ডিলাইট – মিষ্টি স্বাদের মশলা মিশ্রিত আইসক্রিম
আনারস বার্স্ট – আনারস এর স্বাদের নরম টফি চকলেট
ঘি মিষ্টি – ঘি এর স্বাদযুক্ত ঐতিহ্যবাহী কেক
ক্ষীর বিস্কুট– ক্ষীর ও এলাচের স্বাদযুক্ত বিস্কুট

এছাড়াও, স্টোনফিল্ড ফ্লেভার্স নতুন স্বাদ তৈরির প্রযুক্তিও বাজারে এনেছে। যেমন কম খরচে ডেইরি পণ্যের ঘনত্ব ও টেস্ট বৃদ্ধিকারী ডেইরি ওয়ান, চকলেটের স্বাদ বর্ধণকারী চকোলেটিয়াস, কোকোয়া বিন কম ব্যবহার করেও সঠিক স্বাদ আনতে কোকোয়া বুস্টার্স, জাতীয় ফল আমের কাচা পাকা স্বাদ অনুভব করতে আমরুৎ, এশিয়ার ক্লাসিক ডেজার্ট ক্ষীর ও মিষ্টি দই স্বাদের এশিয়ান এথনিক, এবং ১৫টিরও বেশি স্বাদের টাইমলেস ভ্যানিলা প্রোফাইল।

স্টোনফিল্ড ফ্লেভাপ্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ দেবগন বলেন, “আমরা বিশ্বাস করি বাংলাদেশের খাদ্য শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করার সময় এসেছে। আমাদের লক্ষ্য হল বাংলাদেশের ঐতিহ্যকে সম্মান জানিয়ে বিশ্বমানের স্বাদের আঙ্গিকে বাঙালি খাবারকে নতুনভাবে উদ্ভাবন করা। আমরা স্থানীয় ব্র্যান্ডগুলির সঙ্গে হাত মিলিয়ে একসাথে নতুন ও একেবারে বিশেষ কিছু তৈরি করতে চাই।”

স্টোনফিল্ড ফ্লেভার্স সম্পর্কেঃ

স্টোনফিল্ড ফ্লেভার্স একটি দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান, যা এশিয়ার বাজারে আধুনিক স্বাদ নিয়ে এসেছে। বাংলাদেশী খাবারের ঐতিহ্য অনুপ্রাণিত হয়ে নতুন স্বাদ তৈরি করতে এবং বিশ্বমানের স্বাদের পণ্য বাজারে নিয়ে আসতে আঞ্চলিক দক্ষতার সঙ্গে হাইপারলোকাল স্বাদ তৈরি করে।

একই সঙ্গে স্থানীয় ভোক্তাদের জন্য বেকারি, কনফেকশনারি, বেভারেজ এবং সেভরি পণ্য নিয়ে কাজ করছে এমন ব্রান্ডগুলোর জন্য অসাধারণ স্বাদ অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করে। সৃজনশীলতাকে ব্র্যান্ডের মূল লক্ষ্য হিসেবে নিয়ে স্টোনফিল্ড ফ্লেভার্স ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরের ব্র্যান্ডগুলোর জন্য বিশ্বস্ত স্বাদ সহযোগী হতে চেষ্টা করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024