শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারত-পাকিস্তান ম্যাচে উর্বশীর কেক নিয়ে জল্পনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন ভারতীয় অভিনেত্রী উর্বশীর রাওতেলা। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ভারত।

সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করতেই মাঠে হাজির হন মডেল। জেনে রাখা ভালো- আগামীকাল ২৫ ফেব্রুয়ারি ৩১ বছরে পা দেবেন রাউতেলা। হয়তো এ কারণেই অভিনেত্রী গ্যালারিতে হাজির হওয়ার দুদিন আগে তার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

কেকের সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন রাউতেলা। তার পরনে ছিল গোলাপি কালারের ড্রেস। খোলা চুল। মুখে চওড়া হাসি। সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে ভারত-পাক ম্যাচের গ্যালারিতে উর্বশীর জন্য এমন সারপ্রাইজ পাঠালেন কে? অনেকে আবার ঋষভ পন্থের কথা মনে করিয়ে দিলেন।

যদিও সেই কেক কে পাঠালেন মডেল-অভিনেত্রীকে- তা নিয়ে অনেকে মজা করেছেন। সেটা তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেও বোঝা যায়। দক্ষিণী পরিচালক সুকুমারের সঙ্গেও সেখান থেকে ছবি শেয়ার করেছেন তিনি।

সম্প্রতি ‘ডাকু মহারাজ’ সিনেমায় উর্বশীর আইটেম ডান্স নিয়ে কম বিতর্ক হয়নি। শোনা যায়, একটা পারফরম্যান্সের জন্য ৯.২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। সেই আবহেই রোববার দুবাইয়ের গ্যালারিতে ফের দ্যুতি ছড়ালেন ভারতীয় সুন্দরী।

তবে তার ‘কেক রহস্য’ নিয়ে কৌতূহলের অন্ত নেই! উল্লেখ্য, পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা হয়েছে। বছর দুয়েক আগে থেকে এ জল্পনা শুরু হয়। পন্থের প্রতি ভালোবাসার কথা বারবারই প্রকাশ করেছেন উর্বশী। তার খেলা দেখতে মাঠেও পৌঁছে গিয়েছেন একাধিকবার। যদিও পুরো বিষয়টা এড়িয়ে যাওয়াই পছন্দ করেন পন্থ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024